প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২১:৫৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২১:৫৫ পিএম
মৌসুম শুরুর আগে চোটে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। এই মৌসুমে আর ফিরতে পারবেন কি না, নিশ্চিত নয় সেটিও। গোলরক্ষক হিসেবে স্কোয়াডে আছেন কেবল আন্দ্রি লুনিন। একা মৌসুমের পুরোটা সামলানো প্রায় অসম্ভব তার জন্য।
আরও পড়ুন : জটিলতা কাটিয়ে বায়ার্নে নাম লিখলেন হ্যারি কেন
এ অবস্থায় তাই বাধ্য হয়ে নতুন গোলরক্ষক খুঁজতে হচ্ছে রিয়ালকে। সে জায়গায় ভাবা হচ্ছে সেভিয়ায় খেলা মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোকে।
বিশ্বকাপেই নজরটা নিজের দিকে টেনেছিলেন বোনো। গোলবারের নিচে দাঁড়িয়ে প্রথমবারের মতো মরক্কোকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে। এরপরও বড় কোনো ক্লাব আগ্রহ দেখাচ্ছিল না তাকে নিয়ে।
সিদ্ধান্ত নিয়েছিলেন সৌদি আরবের ফুটবল ক্লাবে নাম লেখানোর। সেদিকে জলও গড়িয়েছে অনেকটা। তবে সেটি বোধহয় আর হচ্ছে না।
রিয়ালের প্রস্তাব নিশ্চিতভাবেই ভেবে দেখছেন তিনি। রিয়াল এক পা বাড়ালেই সৌদির ক্লাবকে না বলে দিয়ে রিয়ালে নাম লেখাবেন তিনি। এদিকে রিয়ালেরও খুব বেশি অপশন নেই।