× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌসুম শুরুর আগেই চোটে কোর্তোয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১১:৩৪ এএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ১১:৩৮ এএম

মৌসুম শুরুর আগেই চোটে কোর্তোয়া

গত মৌসুমেও লম্বা সময় কোর্তোয়ার সার্ভিস পায়নি রিয়াল মাদ্রিদ। সেই চোট কাটিয়ে অবশেষে মাঠের খেলায় ফিরেছিলেন তিনি। প্রাক-প্রস্তুতিতেও মাঠে নেমেছিলেন রিয়ালের হয়ে। এরপর নিজেকে প্রস্তুত করছিলেন নতুন মৌসুমের শুরু থেকেই মাঠে নামতে। তবে তা আর হচ্ছে না। ম্যাচপূর্ব অনুশীলনে গুরুতর চোট পেয়েছেন রিয়াল গোলরক্ষক। যাতে শঙ্কা জেগেছে নতুন মৌসুমে তাকে পাওয়া নিয়ে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বেলজিয়াম গোলরক্ষককে নিয়ে এমনটাই জানিয়েছে রিয়াল।

অনুশীলনে পাওয়া ওই চোটে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে ৩১ বছর বয়সি তারকার। সেরে উঠতে আগামী বছরের এপ্রিল লেগে যেতে পারে। এমনকি মৌসুমই শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দলের প্রধান গোলরক্ষক কোর্তোয়া চোটে পড়ায় আসন্ন মৌসুমে রিয়ালকে নির্ভর করতে হবে আন্দ্রি লুনিনের ওপর। বর্তমানে ২৪ বছর বয়সি এই ইউক্রেনিয়ান ছাড়া রিয়ালের স্কোয়াডে দ্বিতীয় কোনো গোলরক্ষক নেই! তাই বাধ্য হয়ে দলবদলে নতুন করে গোলরক্ষক কেনার কথা ভাবছে রিয়াল।

যদিও চোট সমস্যা কোর্তোয়ার জন্য নতুন কিছু নয়। গত মৌসুমেও একাধিকবার চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। বেশকিছু গুরুত্বপূর্ণ ম্যাচেও এই বেলজিয়াম তারকার সার্ভিস পায়নি কার্লো আনচেলত্তির দল। তবে গোলবারের নিচে বরাবরই তিনিই ছিলেন সেরা পছন্দ। পরিসংখ্যানটাও কথা বলছে তার পক্ষেই। ২০১৮ সালে চেলসি থেকে রিয়ালে যোগ দিয়ে ২৩০ ম্যাচে মাঠে নেমে ২১৯টি নিশ্চিত গোল হজম করা থেকে বাঁচিয়েছেন কোর্তোয়া। দলকে জিতিয়েছেন বেশকিছু ট্রফি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা