× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টাইন ফুটবলারের পা ভেঙে নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১০:৪২ এএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ১১:১৩ এএম

আর্জেন্টাইন ফুটবলারের পা ভেঙে নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা

কোপা লিবার্তাদোরেসে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের মধ্যকার শেষ ষোলোর প্রথম লেগে আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো সানচেজকে ভয়ংকরভাবে ট্যাকল করে বসেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। এতে সানচেজের পায়ের হাড় প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি যতক্ষণে বুঝতে পারলেন মার্সেলো, ততক্ষণে স্ট্রেচারে করে হাসপাতালের পথ ধরতে হয়েছে সানচেজকে। সবার চোখে মুখেই তখন আতঙ্ক; হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে সানচেজের ক্যারিয়ার। এ ঘটনার পর নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন মার্সেলো। লাল কার্ড দেখে ছাড়তে হয় মাঠ।

এর পর থেকেই প্রশ্ন ছিল কী শাস্তি হতে যাচ্ছে মার্সেলোর? সেই ঘটনার ১০ দিন পর অবশেষে মার্সেলোকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৬ হাজার ইউরো জরিমানাও গুনতে হবে ব্রাজিলের সাবেক তারকাকে।

ওই ঘটনার পর টুইটে দুঃখ প্রকাশ করে মার্সেলো বলেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের সম্মুখীন হয়েছি। অনিচ্ছাকৃতভাবে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, আমি তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’ মার্সেলোর এই টুইট রিটুইট করে আর্জেন্টিনো জুনিয়র্সের টুইটে লেখা হয়, ‘আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু শত্রু নই। পাশে দাঁড়ানোর জন্য মার্সেলো ও ফ্লুমিনেন্সকে ধন্যবাদ।’

তবে মার্সেলো দুঃখ প্রকাশ করলেও চোটের ভয়াবহতা স্পষ্ট হয়েছে আর্জেন্টিনো জুনিয়র্সের চিকিৎসক আলেহান্দ্রো রনকোনির কথায়, ‘চিকিৎসক হিসেবে ২৩ বছরের অভিজ্ঞতায় আমি কখনও এমন কিছু দেখিনি। ঊর্বস্থি (ফেমার) ও অনুজঙ্ঘাস্থি (ফিবুলা) প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।’ রনকোনি জানিয়েছিলেন, পায়ের দুই হাড় সংযুক্ত করতে সানচেজকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেরে উঠতে ১০ থেকে ১২ মাস লাগবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা