× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তের ওপারে বিশ্বকাপ

১৪০ রুপিতে ঘরে বসে বিশ্বকাপ টিকিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ২৩:৫৮ পিএম

১৪০ রুপিতে ঘরে বসে বিশ্বকাপ টিকিট

বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা দেওয়ার পরপরই টিকিট বিক্রির তারিখ জানিয়েছে আইসিসি। বিশ্বকাপের ৪০ দিন আগে অর্থাৎ আগামী ২৫ আগস্ট থেকে অনলাইনে কেনা যাবে ম্যাচের টিকিট। অনলাইনে টিকিট কাটলেও মাঠে যেতে ছাপা টিকিট সঙ্গে রাখতে হবে সমর্থকদের।

আরও পড়ুন : রোহিত-বীরত্ব

টিকিটপ্রত্যাশীরা যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্য অবশ্য বিশেষ ব্যবস্থাও করেছে বিসিসিআই। চাইলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে না থেকে বাড়িতে বসেই ছাপা টিকিট পেতে পারেন সমর্থকরা। তবে এর জন্য গুনতে হবে অতিরিক্ত ১৪০ রুপি।

আইসিসি জানিয়েছে, কোনো ব্যক্তি অনলাইনে টিকিট কেনার পর বাড়িতে বসে ছাপা টিকিট পেতে চাইলে অতিরিক্ত ১৪০ রুপি খরচ করতে হবে। কুরিয়ারের মাধ্যমে সেই টিকিট বাড়িতে পৌঁছে যাবে।

তবে শর্ত, ম্যাচের অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট কাটতে হবে। আর এই সুবিধা শুধু ভারতে থাকা সমর্থকদের ক্ষেত্রেই প্রযোজ্য।

বাকিদের ক্ষেত্রে টিকিট পেতে হলে আগামী ১৫ আগস্ট থেকে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর টিকিট বিক্রির দিন নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে অনলাইনে টিকিট বুকিং দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা