× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিত-বীরত্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ২২:৪০ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ২২:৪১ পিএম

রোহিত-বীরত্ব

অধিনায়ক হওয়ায় মাঠে দলকে আগলে রাখার দায়িত্ব রোহিত শর্মার। সেটি তিনি ঠিকভাবেই পালন করছেন। তার অধীনে ধারাবাহিক সাফল্য পাচ্ছে ভারত। একই সঙ্গে পরিবারকে আগলে রাখার দায়িত্বও তার।

আরও পড়ুন : রুমানাকে সতর্ক করল বিসিবি

সেটি বীরত্বের সঙ্গেই পালন করছেন ভারতীয় অধিনায়ক। গত বুধবার মুম্বাইয়ে রোহিতকে দেখা গেছে স্ত্রী রিতিকা সাজদেহকে আগলে রাখতে।

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে ভারতে ফিরেছেন রোহিত। এসেই নীল রঙের ল্যাম্বরগিনিতে করে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। তাদের দেখে মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ভিড় করে লোকজন। এ সময় ভিড় দেখে হাত দিয়ে স্ত্রী রিতিকাকে আগলে রাখেন রোহিত।

যাতে কেউ তার স্ত্রীর খুব কাছে যেতে না পারে। পরে নিরাপদে গাড়িতে তুলে দেন স্ত্রীকে। এরপর ভক্তদের সেলফি আবদার মিটিয়ে গাড়িতে ওঠেন রোহিত। তারা বিয়ে করেন ২০১৫ সালে। তাদের সংসারে ২০১৮ সালে জন্ম নেয় এক কন্যাসন্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা