× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘প্রথমে আমি বাবা তারপর লোয়ার অর্ডার অলরাউন্ডার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৪:০৯ পিএম

‘প্রথমে আমি বাবা তারপর লোয়ার অর্ডার অলরাউন্ডার’

সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। এসময় জাতীয় দলের হয়ে মাঠে না নামলেও একাধিক টি-টোয়েন্টি  ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা গিয়েছে তাকে। শঙ্কা ছিল তার ভারত বিশ্বকাপে খেলা নিয়েও। তবে সেই শঙ্কা দূর করে তিনি জানিয়েছেন, আসন্ন ইংল্যান্ড সফর ও ভারত বিশ্বকাপের দলে থাকছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন দেশের প্রতিনিধিত্ব করার জন্য আগের মতোই ক্ষুধার্ত তিনি। তবে প্রথমে তিনি একজন বাবা।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া কিউইদের চার ম্যাচের ওয়ানডে দলে জায়গা হয়েছে বোল্টের। তার জন্যই বে ওভালে নিজেকে প্রস্তুত করছেন বোল্ট। যদিও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই কিউইদের হয়ে মাঠে নামতে দেখা যায়নি তাকে। নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতেও থাকতে রাজি হননি তিনি। তবে এই সময়টাতে যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, আইপিএল, মেজর লীগ ক্রিকেটে অংশগ্রহণ করেছেন তিনি। তাই প্রশ্ন ছিল জাতীয় দল তাকে আগের মতো টানে কিনা।

পুনরায় জাতীয় দলে ফেরা নিয়ে বোল্ট বলেন, ‘প্রত্যাবর্তন করতে পেরে ভালো লাগছে। আমি সত্যিই উত্তেজিত। মাত্র এক বছরেরও বেশি সময় আগে নিউজিল্যান্ড ক্রিকেটের চুক্তি থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আমি কখনই চাইনি এটি নিউজিল্যান্ড বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। আমি শুধু একজন বোলার হিসেবে আমার ক্যারিয়ার দীর্ঘ করতে চেষ্টা করেছি। দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমি অবশ্যই আগের মতোই ক্ষুধার্ত এবং আশা করি আগামী কয়েক মাসে ছেলেদের সাথে বিশেষ কিছু করব।’

বিশ্বকাপের পর ফ্রিল্যান্স টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে কাজ চালিয়ে যাবেন নাকি কেন্দ্রীয় চুক্তি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বোল্ট বলেন, ‘আমি জানি না। তবে আমি প্রথমে একজন বাবা এরপর দ্বিতীয়ত একজন লোয়ার অর্ডার অলরাউন্ডার।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা