× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের ম্যাচ ভেন্যু ইডেনে আগুন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১১:১০ এএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১১:১৯ এএম

বাংলাদেশের ম্যাচ ভেন্যু ইডেনে আগুন

আসন্ন ভারত বিশ্বকাপের অন্যতম ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্স। ভেন্যুটিতে একটি সেমিফাইনাল ম্যাচ মোট পাঁচটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এ মাঠেই নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারত ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ ছাড়া রয়েছে ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচ। কদিন আগেই ভেন্যুটি পরিদর্শন করে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে আইসিসি। বিশ্বকাপ মাঠে গড়াতেও আর বাকি নেই খুব বেশি সময়। তার আগে বুধবার গভীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে ইডেন গার্ডেন্স।

বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে ইডেনে। খবর পেয়ে দ্রুত সেখানে যায় দমকল বাহিনীর দুটি ইউনিট। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

দমকল বাহিনীর সূত্রে জানা যায়, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইডেনের ড্রেসিংরুমে চলছিল শেষ সময়ের প্রস্তুতি। এরই মাঝে বুধবার রাত ১১টা ৫০ নাগাদ আচমকা ধোঁয়ায় ভরে যায় সেখানকার পরিবেশ। উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গেই দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শর্ট সার্কিটের ফলে এ আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পেছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। সাজঘরে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা