× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথ্বীর কীর্তি, ওয়ানডেতে ২৪৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১০:৫০ এএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১১:০২ এএম

পৃথ্বীর কীর্তি, ওয়ানডেতে ২৪৪

ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিলেন পৃথ্বী শ। কোথাও বলার মতো রান পাচ্ছিলেন না। ক্রমেই চাপ বাড়ছিল তার ওপর। চাপ কাটাতে দারুণ কিছুই করে দেখাতে হতো তাকে। সেটিই করেছেন। এক ইনিংসেই সবকিছুর জবাব দিয়েছেন পৃথ্বী। বুধবার নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে সমারসেটের বিপক্ষে ২৪৪ রানের ইনিংস খেলেন এই ভারতীয় ব্যাটার। ১৫৩ বলের ইনিংসটি সাজানো ছিল ২৮ চার ও ১১ ছক্কায়। তার এমন ইনিংসের দিনে ৪১৫ রানের সংগ্রহ দাঁড় করিয়ে ৮৭ রানের জয় পেয়েছে নর্দাম্পটনশায়ার।

এমন ইনিংস খেললেও লিস্ট এ ক্রিকেটে সেরা পাঁচ ব্যাটারের একজন হতে পারেননি ভারতের অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান। যদিও এর আগেও লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে তার। ২০২১ সালে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ১৫২ বলে অপরাজিত ২২৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ইংল্যান্ডের লিস্ট এ ক্রিকেটে পৃথ্বীর চেয়ে বেশি রান আছে দুই ব্যাটারের। ২০০২ সালে ওভালে চেলটেনহাম অ্যান্ড গ্লস্টারশায়ার ট্রফিতে সারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন অ্যালি ব্রাউন।

গত বছর বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতের নারায়ণ জগদীশান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য রোহিত শর্মার। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা