× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকে-শাকিরার শান্তি চুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৫:০৯ পিএম

পিকে-শাকিরার শান্তি চুক্তি

গত বছরের জুনে দীর্ঘ এক যুগের সংসার জীবনের ইতি টেনেছেন তারকা দম্পতি জেরার্ড পিকে ও শাকিরা। এরপর থেকেই আলাদা থাকছেন দুজন।

আরও পড়ুন : বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দলে বোল্ট

তবে নানা ইস্যুতে ঝামেলায় জড়াতে দেখা গেছে তাদের। যেখানে সবচেয়ে বড় সমস্যা ছিল এই দম্পতির সন্তানদের দায়িত্ব নিয়ে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনাও কম হয়নি।

নিয়মিতই এই তারকা দম্পতির বাড়ির সামনে ভিড় করত পাপারাজ্জিরা। এতে সমস্যায় পড়ত প্রতিবেশীরা। তবে এসব সমস্যা মিটিয়ে ফেলেছেন দুজন। সম্মত হয়েছেন শান্তি চুক্তিতে।

বর্তমানে দুজনই নিজেদের শিশুদের থাকার জায়গা বা হেফাজতের ব্যাপারে সম্মত হয়েছেন। সেই সঙ্গে মেনে চলছেন বিচ্ছেদ-চুক্তি।

ফলে দুজনের মধ্যে এখন আর কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করা হয়েছে শাকিরা ও পিকের পক্ষ থেকে। তবে এর আগে সন্তানদের নিজেদের কাছে রাখতে আইনি লড়াইয়ে নামতে হয়েছিল দুজনকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা