প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১২:০২ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১২:১৩ পিএম
আজ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো বিশ্বকাপ ট্রফি— আ. ই. আলীম
অবশেষে সাধারণ মানুষের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে বিশ্বকাপ ট্রফি। বুধবার বসুন্ধরা সিটি শপিং মলে সাধারণ মানুষের প্রদর্শনের জন্য রাখা হয়। বেলা ১১টায় শুরু হয়েছে প্রদর্শনী।
সকাল থেকে ট্রফি দেখতে ভিড় করেন ক্রিকেটপ্রেমীরা। লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের দেখতে হচ্ছে বিশ্বকাপ ট্রফি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা এসেছেন ট্রফি দেখতে।
স্বপ্নের ট্রফি হাতছোঁয়া দূরত্ব থেকে দেখতে জমেছে ভিড়
বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে এসেছে মঙ্গলবার। প্রথম দিনে ‘আইকনিক’ স্থাপনা পদ্মা সেতুতে হয় এর ফটোসেশন। এরপর গতকাল দ্বিতীয় দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আনা হয় এ ট্রফি। সাবেক-বর্তমান-ভবিষ্যৎ ক্রিকেটার, কর্মকর্তা ও সংবাদকর্মীরা পান এর দর্শন। এরপর আজ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো ট্রফি।