× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিশ্বকাপ জিতুন বা না জিতুন পাকিস্তানের বিপক্ষে হারবেন না’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৩:২৪ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৩:৫০ পিএম

‘বিশ্বকাপ জিতুন বা না জিতুন পাকিস্তানের বিপক্ষে হারবেন না’

ঘরের মাঠে বিশ্বকাপ; জায়গা যে হবে না তা এরই মধ্যে বুঝে গেছেন ওপেনার শিখর ধাওয়ান। মূলত, বয়সটাই বড় বাধা এই ৩৭ বছর বয়সি ক্রিকেটারের। সঙ্গে ওপেনিং পজিশনে একঝাঁক ক্রিকেটার থাকায় চাইলেও হয়তো সুযোগ নেই ধাওয়ানকে ফেরানোর। তবে নিজের ফেরা নিয়ে আপাতত ভাবছেন না তিনি। বরং বিশ্বকাপ ও এশিয়া কাপে দলের সাফল্য প্রত্যাশা করছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সঙ্গে এও জানিয়ে রেখেছেন, বিশ্বকাপ জিতুন বা না জিতুন পাকিস্তানের বিপক্ষে হারবেন না।

সম্প্রতি স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেলের অংশ নিয়ে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা নিয়ে কথা বলেছেন ধাওয়ান। যদিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়েছে ভিডিওটি। যেখানে ধাওয়ান বলেন, ‘বিশ্বকাপ জিতুন বা না জিতুন, পাকিস্তানের কাছে হারবেন না’ (হাসি)। তবে বিশ্বকাপ জেতাটাও গুরুত্বপূর্ণ এবং ঈশ্বরের কৃপায় আশা করি আমরা সেটি পাব।’

তুমুল উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচে নিজের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে ধাওয়ান বলেন, ‘ম্যাচে উত্তেজনার সঙ্গে অনেক চাপও আছে। ম্যাচ শেষ হলে অবশ্যই তাদের বিপক্ষে খেলার একটা তৃপ্তিদায়ক অনুভূতি আছে। আমি যখনই পাকিস্তানের বিপক্ষে খেলেছি, আমরা বেশির ভাগই জিতেছি। মাঠের তীব্রতা বেশি, তবে কিছু হালকা আড্ডাও হয় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে।’

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আগামী ২ সেপ্টেম্বর। এরপর গ্রুপপর্ব  পেরিয়ে আসরের ফাইনাল নিশ্চিত হলে ফের মুখোমুখি হওয়ার কথা রয়েছে দু’দলের। এ ছাড়াও বিশ্বকাপে আগামী ১৫ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা দল দুটির। তবে একই দিন নবরাত্রি উৎসব হওয়ায় ম্যাচটির সূচি এক দিন এগিয়ে আনা হতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা