× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফগানিস্তানের বিপক্ষেই দুই ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১২:০১ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১২:২১ পিএম

আফগানিস্তানের বিপক্ষেই দুই ম্যাচ খেলবে বাংলাদেশ

আসছে ফিফা উইন্ডোতে আফগানিস্তানই আসছে প্রতিপক্ষ হিসেবে, বিষয়টা নিশ্চিত ছিল অনেকটাই। তবে তাদের সঙ্গে ম্যাচ হবে ক’টা, তা নিয়ে আলাপ চলছিল দুই পক্ষের। অবশেষে দুই পক্ষ সমঝোতায় এসেছে দুটি ম্যাচ খেলতে। যার ফলে আগামী সেপ্টেম্বরে তাদের বিপক্ষে দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। 

ম্যাচ দুটো হবে আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর। ম্যাচের দিনক্ষণ ঠিক হলেও ভেন্যু এখনও ঠিক হয়নি। আজ এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

তিনি বলেন, ‘আসছে সেপ্টেম্বরে ফিফা উইন্ডো আছে। সেখানে আমরা আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলব। দুটো ম্যাচ হবে ৪ ও ৭ সেপ্টেম্বর। ম্যাচের ভেন্যু সম্পর্কে আমরা আপনাদের শিগগিরই জানাতে পারব। আগামী অক্টোবর মাসের উইন্ডোতে বিশ্বকাপ বাছাইপর্ব আছে, তার প্রস্তুতি হিসেবে আমরা আফগানিস্তানের বিপক্ষে আমরা এই দুই ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা