× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিটনদের হারিয়ে কানাডার শিরোপা সাকিবের মন্ট্রিয়েলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১১:০৩ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১১:৫৪ এএম

লিটনদের হারিয়ে কানাডার শিরোপা সাকিবের মন্ট্রিয়েলের

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটন দাসের দল সারে জাগুয়ার্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে সাকিব আল হাসানের মন্ট্রিয়েল টাইগার্স। যদিও সাকিব আল হাসান কানাডা লিগ ছেড়ে আগেই পাড়ি জমিয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। তবে তার অনুপস্থিতিতে ফাইনালে সারের বিপক্ষে জয় পেতে কোনো অসুবিধা হয়নি মন্ট্রিয়েলের। শেষ বলে ৫ উইকেটের জয় তুলেছে মন্ট্রিয়েল।

শিরোপা নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি সারে। ওপেনার যতীন্দ্রর সিং ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও রানের চেয়ে বল খেলেছেন বেশি। ৫৭ বলে ৫৬ রান আসে তার ব্যাট থেকে।

বাকিরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। ১৩ বলে ১২ রান করে সাজঘরে ফিরতে হয়েছে লিটন দাসকেও। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বলে ২৬ রান আসে অধিনায়ক ইফতেখার আহমেদের ব্যাট থেকে। তাদের যৌথ প্রয়াসে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৩০ রান জমা করে সারে।

সহজ লক্ষ্যেও বেশ কঠিন লড়াই করেছেন সারের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ টেনে নিয়ে গেছেন শেষ বল পর্যন্ত। তাতে অবশ্য কাজ হয়নি কিছুই। আন্দ্রে রাসেলের ঝলকে শেষ পর্যন্ত ম্যাচ খোয়াতে হয়েছে দলটিকে। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে রুথেরফোর্টের ব্যাট থেকে। শেষ দিকে ৬ বলে ২০ রানের ক্যামিওতে দলকে জয় এনে দেন রাসেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা