প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ০৯:৩৫ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১১:৩৭ এএম
বিশ্বকাপের এখনও দুই মাস বাকি। তবে এখনই রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে তাদের বিশ্বকাপের দল। যদিও তা চূড়ান্ত নয়, প্রাথমিক।
তবে ১৮ সদস্যের এ দলে আছে দুই চমক। ভারতে অনুষ্ঠেয় এ বিশ্বকাপের জন্য অজিরা তাদের দলে টেনেছে লেগ স্পিনার তানভির সাংঘাকে। অনভিজ্ঞ অলরাউন্ডার অ্যারন হার্ডিও আছেন এ দলে।
এ দুজনের অন্তর্ভুক্তির চেয়ে বড় চমকও আছে স্কোয়াডে। অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেনকে রাখা হয়নি ১৮ জনের তালিকায়।
অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেইজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাংঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।