× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রিকেটকে বিদায় বললেন রুমানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২৩:৫৩ পিএম

ক্রিকেটকে বিদায় বললেন রুমানা

‘বিশ্রামের’ আড়ালে শ্রীলঙ্কা সফরে দলে জায়গা হয়নি। ভারতের বিপক্ষে সিরিজেও ছিলেন দলের বাইরে। এবার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে রুমানা আহমেদ লিখেন, ‘নো মোর ক্রিকেট।’ যার বাংলা অর্থ দাঁড়ায়, আর কোনো ক্রিকেট নয়। সেখানে বিস্তারিত কিছু না লেখায় ঘরোয়া ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন কি না সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

২০১১ সালে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রুমানার। এরপর থেকে জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। টাইগ্রেসদের হয়ে ৫০ ওয়ানডের পাশাপাশি খেলেছেন ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে তার ব্যাটে এসেছে ১৮১৭ রান। এ ছাড়াও বল হাতে তার শিকার ছিল ১২৫ উইকেট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা