× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়াঙ্গনের ধ্রুবতারা শেখ কামালের জন্মদিনে পুরস্কার পেলেন যারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৬:০৯ পিএম

ক্রীড়াঙ্গনের ধ্রুবতারা শেখ কামালের জন্মদিনে পুরস্কার পেলেন যারা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ। শেখ কামাল ১৯৪৯ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ যথাযোগ্য মর্যাদায় বিশেষ দিনটি পালিত হয়েছে সারা দেশে।

বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে দেশের আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা-সভাপতি শেখ কামালের অবদান অনস্বীকার্য। স্বাধীনতাউত্তর বাংলাদেশে প্রচলিত সনাতনী ক্রীড়া-উন্নয়ন ধারণা থেকে বেরিয়ে এসে তিনি বাংলাদেশের আধুনিক ও আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রবর্তনে প্রয়াসী হয়েছিলেন। ব্যক্তিগত প্রজ্ঞা ও নিজস্ব ক্রীড়া ভাবনায় দেশের ক্রীড়াঙ্গনকে করেছেন সমৃদ্ধ।

ক্রীড়াঙ্গনের ধ্রুবতারা শেখ কামালের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে দেশের জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড ও আবাহনী সমর্থক গোষ্ঠী। আজ দুপুর ১২টা এক মিনিটে ক্লাবের সামনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা।

দিনের অন্য কর্মসূচির মধ্যে ছিল- দিনব্যাপী পবিত্র কুরআনখানি, বিকাল ৫টায় ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও স্মরণ সভা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত। শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি ঘোষণা করে আবাহনী সমর্থক গোষ্ঠীও।

জাতির এ কীর্তিমান শেখ কামালের অবদানকে স্মরণীয় এবং তার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শনস্বরূপ আজ ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’ প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। এবার ৮টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠান পেয়েছে এই পুরস্কার।

আজীবন সম্মাননা ক্যাটাগরিতে আবদুস সাদেক; সেরা ক্রীড়াবিদ ক্যাটাগরিতে তাসকিন আহমেদ, সাবিনা খাতুন ও জিয়ারুল ইসলাম; উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম; ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে মালা রানী সরকার ও ফজলুল ইসলাম; ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে বাংলাদেশ আরচারি ফেডারেশন; ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর ক্যাটাগরিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে খন্দকার তারেক মো. নুরুল্লাহ এবং ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরিতে আতহার আলী খান শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে প্রত্যেকে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা