× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোয়ার্টার ফাইনালে জাপানের দুরন্ত কন্যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২০:২৩ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ২০:৫১ পিএম

কোয়ার্টার ফাইনালে জাপানের দুরন্ত কন্যারা

স্পেনের মেয়েরা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আগেই। তাদের পথ ধরে দুর্দান্ত খেলে নারী ফুটবল বিশ্বকাপের শেষ আটের টিকিট কেটেছে জাপানও। শেষ ষোল পর্বে ২০১১ সালের চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারিয়েছে নরওয়েকে।

আরও পড়ুন - সুইসদের গুঁড়িয়ে শেষ আটে স্পেন

বিশ্বকাপ মানেই দুরন্ত জাপানের মেয়েরা। এবারও মিলল তার প্রমাণ। ১৯৯৫ সালের সাবেক চ্যাম্পিয়ন নরওয়েকে বলতে গেলে পাত্তাই দেয়নি এশিয়ার দেশটি। একপেশে ম্যাচে হেসে খেলে জিতেছে গ্রুপ পর্বের অপরাজিত জাপান। 

লড়াইয়ের বয়স ১৫ মিনিট না পেরোতেই নরওয়ের ফুটবলার ইংরিড এনজেনের আত্মঘাতী গোলে লিড নেয় জাপান। পাঁচ মিনিট বাদেই নরওয়েকে সমতায় ফেরান গুরো রেইটেন। এবারের বিশ্বকাপে এই প্রথম গোল হজম করল জাপান। বিরতির পরপরই রিসা শিমিজু গোলে ফের এগিয়ে যায় জাপানের কন্যারা। দুর্দান্ত প্রচেষ্টায় ম্যাচ শেষের ৯ মিনিট আগে জাপানের জয়ের আরও ব্যবধানটা বাড়িয়ে নেন হিনাটা মিওয়াজা।

কোয়ার্টার ফাইনালে জাপানের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। আগামীকাল যুক্তরাষ্ট্র-সুইডেন ম্যাচে জয়ীদের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মোকাবিলা করবে তারা।

দিনের প্রথম ম্যাচে গোল উৎসব করেছে স্পেন। সুইজারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়েছে স্প্যানিশ কন্যারা। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে আগামীকাল। নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ীদের বিপক্ষে লড়বে স্পেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা