× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিনে বিসিবিতে মিলাদ ও দোয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ২৩:২৮ পিএম

ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিনে বিসিবিতে মিলাদ ও দোয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে আজ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন - বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে একমত ম্যাকগ্রা-মরগ্যান

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই ক্রীড়াঙ্গনের ধ্রুবতারা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ। শেখ কামাল ১৯৪৯ সালের আজকের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ যথাযোগ্য মর্যাদায় বিশেষ দিনটি পালিত হয়েছে সারা দেশে।

আজ শনিবার বিসিবির কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে শেখ কামালের দোয়ার আয়োজন করা হয়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮টি ক্যাটাগরিতে বিজয়ী ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই সংগঠকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আজ। ক্রিকেটারদের মধ্যে পুরস্কার পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

মিলাদ ও দোয়া শেষে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে ১০টি মাদ্রাসার প্রায় ১৫শ এতিম ও মাদ্রাসা ছাত্রের মাঝে খাবার বিতরণ করা হয়।

মিরপুরে বিসিবি পরিচালক ঈসমাইল হায়দার মল্লিক ক্রীড়া সংগঠক শেখ কামালকে নিয়ে বলেন, ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া সংগঠক। স্বাধীনতার পরে ক্রিকেট এত জনপ্রিয় ছিল না। তার হাত ধরেই কিন্তু তখন এটা শুরু হয়। তিনি একাধারে ক্রিকেট, বাস্কেটবল ও ফুটবল খেলতেন। কামাল ভাইয়ের হাত ধরেই আবাহনী ক্লাবের জন্ম। আমরা যেটা বলি, আবাহনীর মাধ্যমেই আধুনিক ফুটবল বাংলাদেশে সূচিত হয়েছে। তার মতো বড় মাপের ক্রীড়া সংগঠক বাংলাদেশে এখন পর্যন্ত আর এসেছে বলে আমাদের জানা নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা