× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে একমত ম্যাকগ্রা-মরগ্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৭:২৪ পিএম

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে একমত ম্যাকগ্রা-মরগ্যান

১০ দলের বিশ্বকাপে প্রতিটি দলেরই প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। সে লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করছে দলগুলো। বিশ্বকাপ সামনে রেখে কদর বেড়েছে সাবেক ক্রিকেটারদের। সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বণী করছেন তারা। অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা এবং ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানও সে দলে। তবে সেমিফাইনালে সম্ভাব্য তালিকায় দু’জনেই রেখেছেন চারটি দলকে। যাদের মধ্যে, ভারত, পাকিস্তান ছাড়াও আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ম্যাকগ্রা বলেন, ‘টুর্নামেন্টের সেরা চারটি দলে আমি চার নম্বরে অস্ট্রেলিয়াকে রাখছি। এতে অবাক হওয়ার বিশেষ কিছু নেই। ভারত নিজেদের ঘরের মাঠে খেলছে তাই স্বাভাবিকভাবে তারা এগিয়ে থাকবে। ইংল্যান্ড ভালো খেলছে সঙ্গে পাকিস্তানও রয়েছে। তাই এই চারটি দল সেরা।’

ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ইয়ন মরগ্যানেরও মত একই, ইংল্যান্ড এবং ভারত এই দুই দল এই টুর্নামেন্ট খুব শক্তিশালী হয়ে উঠবে। অস্ট্রেলিয়া এবং পাকিস্তান এদের কাছাকাছি থাকবে। বিশ্বকাপ টুর্নামেন্ট যখন প্রায় শেষের দিকে চলে আসবে, তখন ইংল্যান্ড ও ভারত সেখানে থাকবে এই বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। এবং অন্যান্য যে দলগুলো ট্রফি তুলতে পারে সেই জায়গায় থাকবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। এই দুই দল খুব শক্তিশালী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা