× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পয়েন্ট কাটায় আইসিসির ওপর ক্ষুব্ধ খাজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১২:০৫ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১২:৪৩ পিএম

পয়েন্ট কাটায় আইসিসির ওপর ক্ষুব্ধ খাজা

আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে অ্যাশেজে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া। নিয়মানুযায়ী ২৮ পয়েন্ট করে পাওয়ার কথা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। তবে স্লো ওভার রেটের কারণে হয়নি সেটি। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে স্লো ওভার রেটের কারণে অজিদের ১০ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। একই সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে অস্ট্রেলিয়াকে। আইসিসির এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন উসমান খাজা। টুইটে আইসিসির সিদ্ধান্তে নিজের হতাশার কথা জানান তিনি।

মূলত, বৃষ্টির কারণে ড্র’য়ে নিষ্পত্তি হয়েছিল ম্যানচেস্টার টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে একমাত্র ড্র’ এটিই। যেখানে বৃষ্টির কারণে লম্বা সময় মাঠে গড়ায়নি বল। আর সেই টেস্টেই কিনা স্লো ওভার রেটের শাস্তি পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। যা মানতে পারছেন না উসমান খাজা। 

টুইটে খাজা পয়েন্ট কাটার একটি  স্ক্রিনশটের ছবি দিয়ে তার ক্যাপশনে লেখেন, ‘২ দিন বৃষ্টির কারণে ম্যানচেস্টারে দ্বিতীয় ইনিংসে বোলিং করার সুযোগ না পেলেও আইসিসি জরিমানা জারি করে। এবং স্লো ওভার রেটের জন্য আমাদের থেকে ১০ পয়েন্ট কেটে নেয়! এটি অনেক অর্থবহ।’ তিনি যে আইসিসির এই সিদ্ধান্তে বিদ্রূপ করেছেন তা তার কথার সুরেই স্পষ্ট ছিল।

অ্যাশেজ সিরিজে অবশ্য সবচেয়ে বেশি পয়েন্ট কাটা গেলে ইংল্যান্ডের। স্লো ওভার রেটের কারণে মোট ১৯ পয়েন্ট কাটা হয়েছে তাদের। ফলে ২৮ পয়েন্ট পাওয়ার কথা থাকলেও এই টেস্ট থেকে বেন স্টোকসের দল পাচ্ছে মাত্র ৯ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা