× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাত পোহালেই মাঠে নামছে মেসির দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ২১:৪১ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ২২:০০ পিএম

রাত পোহালেই মাঠে নামছে মেসির দল

ইউরোপীয় ফুটবলের ডামাডোলে খুব একটা খবর রাখা হতো না আমেরিকান ফুটবলের। তবে সেই দিন এখন পাল্টেছে। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামি তাদের দলে ভিড়িয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা লিওনেল মেসিকে। তাই লিগের বাকি দলগুলোর খোঁজখবর না রাখলেও মেসির ম্যাচের খবর ঠিকই রাখতে হচ্ছে তার ভক্তদের।

ইন্টার মিয়ামির হয়ে ইতোমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা। লিগস কাপের ওই ম্যাচ দুটিতে অ্যাসিস্টের সঙ্গে তিনটি গোলও করেছেন ৩৬ বছর বয়সি তারকা। সঙ্গে দারুণ নেতৃত্ব দিয়ে দুই ম্যাচেই দলকে জয় এনে দিয়েছেন তিনি।

এবার ফের মাঠে নামতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার ভোর ৬টায় লিগস কাপের ম্যাচে আরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টার মিয়ামি। ম্যাচটিতে অভিষেক হওয়ার কথা রয়েছে মেসির পুরোনো বার্সা সতীর্থ জর্ডি আলবার। যা বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে মিয়ামি সমর্থকদের কাছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা