× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের ম্যাচে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৬:২১ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১৭:০৪ পিএম

বিশ্বকাপে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের ম্যাচে

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শক আগ্রহের কমতি নেই। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে সেই আগ্রহ বেড়ে যায় বহু গুণ। দর্শক আগ্রহের কথা মাথায় রেখেই লক্ষাধিক ধারণক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটির দিনক্ষণ নির্ধারণ করে আইসিসি। সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। তবে সমস্যা দেখা দিয়েছে, একই দিনে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব নবরাত্রি হওয়ায়। ফলে ভেন্যু ঠিক রেখে এক দিন এগিয়ে আনা হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি। একই দিন অর্থাৎ ১৪ অক্টোবর বাংলাদেশের ম্যাচ ছাড়াও আরও দুটি ম্যাচ থাকায় প্রভাব পড়তে যাচ্ছে সেখানেও। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে এমনটিই।

আইসিসির পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সংবাদসংস্থাটি জানিয়েছে, সূচি পরিবর্তনে সম্মত হয়েছে পাকিস্তান। তবে তাদের দাবি হলো, শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচটি ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর আয়োজন করা। যাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি সময় পাওয়া যায়।

ভারত-পাকিস্তানের তারিখ পরিবর্তন হলে প্রায় নিশ্চিতভাবেই এর প্রভাব পড়বে দিনের অপর দুই ম্যাচে। কেননা সূচি অনুযায়ী, ১৪ অক্টোবর ইতোমধ্যেই দুটি ভিন্ন ম্যাচ রয়েছে। যেখানে একটিতে চেন্নাইয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এবং দিল্লিতে আফগানিস্তান এবং ইংল্যান্ড ম্যাচ রয়েছে। কাজেই ভারত-পাকিস্তান ম্যাচ হলে বাকি ম্যাচগুলোতে এর প্রভাব পড়বে। ফলে সেটি এড়াতে একদিন এগিয়ে আসতে পারে দুই ম্যাচের যেকোনো এক ম্যাচ। তবে এ সবকিছুই নির্ভর করছে আইসিসির ওপর। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে আইসিসির পক্ষ থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা