× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানে এখন রোনালদোর সতীর্থ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১২:৫৬ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১৩:১৪ পিএম

মানে এখন রোনালদোর সতীর্থ

লিভারপুলে সময়টা দারুণ কাটাচ্ছিলেন সাদিও মানে। সুখ সইলো না। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নাম লেখালেন গত মৌসুমে। খুব একটা আলো কাড়তে পারেননি। নিষ্প্রভ ও বিতর্কিত মৌসুমে উল্টো চোটে পড়ে সেনেগালের হয়ে বিশ্বকাপে খেলতে পারেননি। সেই চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন। আশা করছিলেন আগামী মৌসুমে বায়ার্নকে দারুণ কিছু করে দেখাবেন। তবে সেটি আর হচ্ছে না, মিউনিখ অধ্যায় শেষে মানে এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের সতীর্থ।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মানেকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। সেনেগালের তারকা ফরোয়ার্ড খেলবেন ১০ নম্বর জার্সি পরে। কী পরিমাণ অর্থের বিনিময়ে এবং কত বছরের জন্য চুক্তি হয়েছে তা জানায়নি ক্লাবটি। তবে গণমাধ্যমের খবর, মানের জন্য ৩ কোটি ৪০ লাখ পাউন্ড পরিশোধ করতে হয়েছে আল নাসরকে। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে চার বছরের জন্য।

আরও পড়ুন: ভয়াবহ ট্যাকেলের পর কাঁদলেন মার্সেলো

গত মৌসুমে রোনালদোকে দলে ভিড়িয়েও প্রো লিগে সাফল্য পায়নি আল নাসর। এদিকে আসন্ন মৌসুম সামনে রেখে একের পর এক তারকা ফুটবলারদের দলে ভেড়াচ্ছে বাকি দলগুলো। এ অবস্থায় নিজেদের শক্তি না বাড়িয়ে উপায় কী। সে হিসেবেই রোনালদোর যোগ্য সঙ্গী হিসেবে মানেকে নিজেদের ক্লাবে ভিড়িয়েছে রিয়াদের ক্লাবটি।

লিভারপুল ছেড়ে বায়ার্নে নাম লেখানোর পর থেকেই চিরচেনা মানেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চোটের কারণে খেলতে পারেননি বিশ্বকাপ। এরপর মাঠে ফিরলেও ছিলেন ছন্দহীন। ৩৮ ম্যাচে করেছেন কেবল ১২ গোল। বেশ কিছু ম্যাচে জায়গা হয়নি শুরুর একাদশেও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা