× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারের জয়ে নায়ক লিটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১১:২৮ এএম

লিটনের ফিফটিতে চেপে টেবিলের দুইয়ে উঠেছে সারে ছবি: টুইটার

লিটনের ফিফটিতে চেপে টেবিলের দুইয়ে উঠেছে সারে ছবি: টুইটার

ব্যাট হাতে ভালো সময় যাচ্ছিল না লিটন দাসের। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রথম তিন ম্যাচে নিজেকে সেভাবে মেলেও ধরতে পারেননি। চতুর্থ ম্যাচে এসে নিজের সেরাটা খেললেন লিটন। ব্রাম্পটন উলভসের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ফিফটিতে সারে জাগুয়ার্সকে দারুণ জয় এনে দিয়েছেন। বাংলাদেশের তারকা ব্যাটার জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও।

ব্রামটনের সিএএ সেন্টারে প্রথমে ব্যাট করে ব্রাম্পটন উলভস ৯ উইকেটে ১২৮ রান তুলেছিল। রান তাড়ায় সারেও শুরুতে চাপে পড়ে। পাঁচ ওভারেই ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তিনে নামা লিটন এরপর ৯৯ রানের জুটি গড়েন পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদের সঙ্গে। শুরুটা মন্থর করলেও পরে সেটি পুষিয়ে দেন লিটন। ছোট রানের লক্ষে গুরুত্বপূর্ণ জুটিতে লিটনের অবদান ৩৭ বলে ৫৩ রান। সারের অধিনায়ক ইফতিখারের ব্যাট থেকে আসে ৪০ বলে ৩৮ রান। ৩টি করে চার ছক্কায় ১৩১ স্ট্রাইকরেটে ব্যাট চালানো লিটন ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইফতেখার।

এরআগে, ব্রাম্পটন উলভস ৯ উইকেটে ১২৮ রান তুলেছিল। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩৪ রান করেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। আসা-যাওয়ার দিনে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন তিনজন— ওপেনার অ্যারন জনসন, মার্ক চাপম্যান ও নিতিশ কুমার। বোলিংয়ে সারের হয়ে দুটি করে উইকেট নেন আয়ান খান, আমার খালিদ ও ম্যাথি ফোর্ড। নির্ধারিত ওভার শেষে ১২৮ রান তুলতে পারে উলভসরা। সারে যা পেরিয়ে যায় লিটনের দুর্দান্ত ফিফটিতে ভর করে। ১১ বল ও ৬ উইকেটে জিতেছে সারে।

৬ দলের টুর্নামেন্টে প্রাথমিক পর্বে লিটনদের ম্যাচ বাকি আর একটি। টেবিলে বর্তমানে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা