× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে গলের বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ০৯:৫৭ এএম

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে গলের বড় জয়

বি-লাভ ক্যান্ডিকে পাত্তাই দিলো না সাকিব আল হাসানের দল গল টাইটান্স। লঙ্কা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় পেলো তারা। ক্যান্ডির বিপক্ষে ব্যাটে ক্যামিও খেলার পর সাকিবের কিপটে বোলিংয়ে ৮৩ রানে জিতেছে গল।

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ে নেমে গলের ১০ ওভারে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৩ রান। ১১তম ওভার থেকে দৃশ্যপট বদলে দেন সাকিব-সেইফার্ট। শেষ ১০ ওভারে ১১৭ রান তোলে দুজন।

ব্যাট হাতে দলের বাজে সময়ে সাকিব খেলেন ২১ বলে ৩০ রানের ক্যামিও। পরে বোলিংয়ে ৩ ওভারে স্রেফ ১০ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়া সেইফার্ট ৩৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার ওপর ভর করে ১৮০ রানের বড় পুঁজি পায় গল। জবাবে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় ক্যান্ডি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা