প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২২:২০ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ২২:২৩ পিএম
ক্লাব ফুটবলের বিরতি শেষে ফিরতে শুরু করেছে মাঠের ফুটবল। ব্যস্ততা বেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। চাইলেও আগের মতো সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে সময় দেওয়ার উপায় নেই। অবশ্য এজন্য পর্তুগিজ সুপারস্টারের জন্য বসে নেই জর্জিনা।
আরও পড়ুন : আল-ইতিহাদে ঠিকানা গড়লেন ফ্যাবিনহো
গ্রীষ্মের সময়টাকে উপভোগ করতে সিআর সেভেনকে ছাড়াই জলকেলিতে নেমে পড়েছেন এই মডেল। নিজের সমুদ্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই লুফে নিয়েছেন তার ৫০.৩ মিলিয়ন সমর্থক।
ওই ভিডিওতে জর্জিনা ভক্তদের সামনে নিজেকে হাজির করেছেন আকর্ষণীয় রূপে। কালো বিকিনিতে সমুদ্রের পানিতে ভেসে বেড়িয়েছেন তিনি। দেখেই বুঝা যাচ্ছে সময়টাকে কতটা উপভোগ করছেন এই মডেল।
তার ওই ভিডিওটি পছন্দ হয়েছে পেপ গার্দিওলার মেয়ে মারিয়া গার্দিওলার। জর্জিনার ভিডিওতে লাইক দিয়েছেন তিনি। এদিকে সুসময় ফিরতে শুরু করেছে রোনালদোরও। সোমবার মাথা দিয়ে গোল করার নতুন কীর্তি গড়েছেন ৩৮ বছর বয়সি এই তারকা।