প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২১:৪৫ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ২২:১৬ পিএম
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দেখিয়েছেন পথ। সিআর সেভেনের দেখাদেখি করিম বেনজেমা, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, এডওয়ার্ড মেন্দি, মার্সেলো ব্রোজোভিচ, কালিদু কুলিবালি, রুবেন নেভেসদের মতো তারকারাও পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। নাম লিখেছেন সৌদি প্রো লিগ ক্লাবে।
আরও পড়ুন : অনুশীলনে ফিরে উইলিয়ামসনের ‘স্বস্তি’
সৌদি আরবে যাওয়ার মিছিলে এবার যোগ দিয়েছেন ফ্যাবিনহো। লিভারপুলের সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছেদ করে ব্রাজিলের এ ডিফেন্সিভ মিডফিল্ডার নাম লিখেছেন আল-ইতিহাদে। নতুন ঠিকানায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি ৪০ মিলিয়ন ইউরোতে।
আল-ইতিহাদ ফ্যাবিনহোকে দলে ভিড়িয়েছে ৫ বছরের জন্য। নতুন ক্লাবে তার সতীর্থ হিসেবে থাকছেন করিম বেনজেমা ও এলগোলো কান্তে।
লিভারপুলের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সৌদি আরবে গেছেন ফ্যাবিনহো। এর আগে দ্য রেড শিবিরের ক্যাপ্টেন জর্ডান হেন্ডারসন ঘাঁটি গেড়েছেন আল-ইত্তিফাকে।