× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংলিশ ফুটবলে বাজে আচরণে আসছে শাস্তির বিধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২১:০৯ পিএম

ইংলিশ ফুটবলে বাজে আচরণে আসছে শাস্তির বিধান

সিদ্ধান্ত বা কোনো কিছুতে মেজাজ হারাতেই পারেন খেলোয়াড় কিংবা কোচেরা। অথবা ম্যাচ অফিসিয়ালসের কোনো সিদ্ধান্ত মনোঃপুত না হওয়ায় বাজে বকতে পারেন গ্যালারিতে থাকা দর্শকরাও। তবে এসব যেন সহনীয় পর্যায়ে থাকে সেদিকে নজর দিচ্ছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তাছাড়া আক্রমণাত্মক আচরণের সমস্যা নিরসনে নতুন নিয়মও আনছে এফএ।

প্রিমিয়ার লিগের সিইও রিচার্ড মাস্টার্স বলেছেন, ‘যেকোনো বয়সের মানুষকে প্রভাবিত করার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে ফুটবলের। যারা খেলাটি খেলেন এবং দর্শক হিসেবে দেখেন তাদেরও কিছু দৃষ্টান্ত তৈরি করা উচিত’। সেই দৃষ্টান্ত তৈরির উদ্দেশ্যে আসছে নতুন এই শাস্তি।


আচরণবিধির নতুন নিয়ম আগামী মৌসুম থেকে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে কার্যকর করা হবে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারবাও কাপ এবং মেয়েদের ফুটবলেও এই নিয়ম মানা হবে। মাঠে বাজে আচরণ করলে কঠোর শাস্তি পেতে হবে খেলোয়াড় ও কোচদের, দর্শকরাও এই শাস্তির আওতায় আসতে পারে। ম্যাচ চলাকালীন দুই বা তার বেশি খেলোয়াড় ম্যাচ অফিসিয়ালকে কোনো সিদ্ধান্তের প্রতিবাদে ঘিরে ধরলে অন্তত একটি হলুদ কার্ড দেখানো হবে এবং এফএ-এর কাছে তা রিপোর্ট করা হবে। ক্লাবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

এফএ এক বিবৃতিতে সোমবার জানিয়েছে, প্রথমার্ধের বিরতিতে কিংবা ম্যাচের শেষে কোচরা যদি টাচলাইন ছেড়ে কোনো ম্যাচ অফিসিয়ালের মুখোমুখি হতে মাঠে ঢুকে পড়েন, সেক্ষেত্রে কোচরাও শাস্তি পেতে পারেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা