× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতুতে যাবে বিশ্বকাপ ট্রফি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৬:০৫ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৬:৪১ পিএম

পদ্মা সেতুতে যাবে বিশ্বকাপ ট্রফি

আগামী ৭ আগস্ট বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসবে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশে তিন দিন রাখা হবে এবারের আসরের এই শিরোপা। আকর্ষণীয় জায়গায় রাখার বিধান রাখায় পদ্মা সেতুতে রাখা হবে বিশ্বকাপ ট্রফি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, 'এটা আইসিসির চাহিদা যে দেশে যায় সেই দেশের আইকনিক লোকেশনে ফটোসেশন করা।'

আগের দফায় সংসদ ভবনের সামনে করা হয়েছিল। এবার তাই পদ্মা সেতুতে করা হবে বলেও জানান তিনি। 

আইকনিক জায়গায় ফটোসেশনের বাইরে জনসাধারণের জন্যও উন্মুক্ত করা হবে বিশ্বকাপ ট্রফি। রাজধানীর বসুন্ধরা শপিং মলে আগামী ৮ অথবা ৯ আগস্ট রাখা হবে বিশ্বকাপের ট্রফি।
 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা