× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল নাসরের জয়ে নতুন কীর্তি রোনালদোর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১২:৫৭ পিএম

আল নাসরের জয়ে নতুন কীর্তি রোনালদোর

মাঠে সময়টা ভালো কাটছিল না পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যাচে তার দল সাফল্য পেলেও সবশেষ ৬ ম্যাচে অবধান রাখতে পারছিলেন না সিআর সেভেন। তবে সোমবার রাতে ভক্তদের সেই আক্ষেপ রোনালদো ঘুচিয়ে দিয়েছেন দারুণ এক কীর্তিতে। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলে আল নাসরের জয়ের রাতে ৭৪ মিনিটে দারুণ এক হেডে বল জালে জড়ান রোনালদো। তাতেই বনে গেছেন নতুন রেকর্ডে মালিক হিসেবে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে এটি রোনালদোর ১৪৫তম গোল। হেড থেকে এত গোল এর আগে কেউ করতে পারেননি। রোনালদোর আগে এই রেকর্ডটি ছিল জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারের। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে করে ছিলেন ১৪৪ গোল। সেটি ছাড়িয়ে হেডে গোল করায় রোনালদো এখন সবার ওপরে।


রোনালদোর গোলের পর প্রতিপক্ষের জালে আরও দুই গোল দিয়ে ৪-১ গোলের জয় নিশ্চিত করে আল নাসর। এ জয়ে গ্রুপ ‘সি’তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আল শাবাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা