× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টোকসের মেসেজ ডিলিট করবেন মঈন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১১:৪০ এএম

স্টোকসের মেসেজ ডিলিট করবেন মঈন

টেস্টে পঞ্চম সর্বোচ্চ ৬০৪ উইকেট শিকারি বোলার স্টুয়ার্ট ব্রডের বিদায়ে সবকিছুই যেন ঢাকা পড়ে গেছে। নাটকীয়ভাবে ইংল্যান্ড অ্যাশেজ ড্র’ করায় দলটির সমর্থকরা হয়তো ভুলেই গেছে ম্যাচটি ছিল মঈন আলীর বিদায়ি টেস্ট। অথচ অবসর ভেঙেই ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে অ্যাশেজ সিরিজে ফিরেছিলেন মঈন। সেটা শেষ করেই যেন সব দায় চুকিয়ে দিলেন তিনি। জানিয়ে দিলেন আর ফিরবেন না টেস্টে। ইংল্যান্ডের ভিন্ন ঘরানার টেস্ট বাজবলের স্বাদ নেওয়া হয়ে গেছে তার।

নিজের দ্বিতীয়বারের মতো টেস্টে ফেরাটা ওভালে এসে যথার্থ প্রমাণ করে গেলেন মঈন। ম্যাচে শিকার করেন অজিদের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। মাঝে চালকের আসনে বসা অজিরা তার কাছেই পথ হারিয়েছে। অ্যাশেজের চার টেস্টে ২৫.৭১ গড়ে ১৮০ রান করেছেন মঈন। সঙ্গে উইকেট নিয়েছেন ৯টি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পেল করেছেন ওভালের শেষ টেস্টে। যা দীর্ঘদিন মনে রাখবে মঈন ভক্তরা। এমন একটা ইনিংস শেষে মঈন জানিয়ে দেন আর ফিরছেন না তিনি।

ফের বন্ধু স্টোকস মেসেজে ফেরার অনুরোধ করলে ফিরবেন না মঈন; এমন প্রশ্নের জবাবে বলেন, ‘স্টোকসি (স্টোকস) যদি আমায় আবার মেসেজ করে, আমি ওটা ডিলিট করব। এটাই আমার শেষ। আমি আসলেই উপভোগ করেছি আর এভাবে শেষ করার অনুভূতি দারুণ।’ 

২-০ তে পিছিয়ে থাকার পরও সিরিজ ড্র করতে পেরে সন্তুষ্ট মঈন, ‘আমি সন্তুষ্ট যে, আমি অস্ট্রেলিয়ার সাথে জয় দিয়ে শেষ করেছি আর কিছুটা সাহায্য করেছি দলকে। আমার সময়টা ভালো কেটেছে আর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা এবং দেশের সবার প্রতিনিধিত্ব করতে পারা আমি দারুণ উপভোগ করেছি।’ 

টেস্টকে বিদাল বলা ৩৬ বছর বয়সী মঈন, দীর্ঘ ক্যারিয়ারে ৬৮ টেস্টে ৩ হাজার ৯৪ রান করেছেন। সঙ্গে বল হাতে উইকেট নিয়েছেন ২০৪টি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা