প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১০:৪৩ এএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১০:৪৪ এএম
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ সেরেই লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল গল টাইটানসে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এলপিএলে এদিন অভিষেক হয় বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের। অভিষেকে সাক্ষী হন নাটকীয় সুপার ওভারের। সেখানে অবশ্য জয় পেয়েছে সাকিবের গল টাইটানস।
এদিন ব্যাট হাতে ১৪ বলে ২ ছয় ও ১ চারে ২৩ রান করার পর বোলিংয়ে এসে সাকিব আল হাসান নিয়েছেন ১ উইকেট। ৪ ওভার বোলিং করে খরচ করেছেন ২৫ রান।
সাকিবের অভিষেকের দিনে তার দল গল আগে ব্যাট করে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৮০ রান জমা করে। জবাবে ৭ উইকেট খরচায় সামান ১৮০ রানে থামে ডাম্বুলা আরারের ইনিংস। এতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করতে নেমে ডাম্বুলা তোলে ৯ রান। লক্ষ্য ছুঁতে বিনুরা ফার্নান্ডোকে চারের পর ছক্কা মেরে গলকে জয় এনে দেন ভানুকা রাজাপক্ষে।