× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটকীয় জয়ে ব্রডের বিদায় রাঙাল ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ২৩:৫৯ পিএম

নাটকীয় জয়ে ব্রডের বিদায় রাঙাল ইংল্যান্ড

ওভাল টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের পাহাড়সম টার্গেট ছুড়েই টেস্টকে বিদায় জানিয়ে ছিলেন স্টুয়ার্ট ব্রড। হয়তো ভেবেই নিয়েছিলেন কোনো রকম নাটকীয়তা ছাড়াই ম্যাচটি জিতে অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাশেজ ভাগ করবে তার দল। সেটি অবশ্য হয়েছে বটে, তবে তাতে নাটকীয়তার কোনো কমতি ছিল না। শেষে ব্রড নিজেই এসে ম্যাচ জিততে শেষবারের মতো নিজের সবটুকু নিংড়ে দেন। তাতেই ৩৩৪ রানে থাকে সফরকারীদের ইনিংস। ৪৯ রানের জয়ে ম্যাচ জেতার সঙ্গে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ২-২ সমতায় শেষ করে ইংল্যান্ড।

ওভালে এদিন অবশ্য নাটকীয়তার কোনো কমতি ছিল না। প্রথম সেশন শেষে বৃষ্টি শুরু হলে উভয় সংকটে পড়ে ইংল্যান্ড। কেননা শেষ পর্যন্ত বৃষ্টিতে ম্যাচ ড্র-য়ে পরিণত হলেও অ্যাশেজ নিশ্চিত হয়ে যেত অস্ট্রেলিয়ার। অন্যদিকে বৃষ্টির আগে ম্যাচটা হাতের নাগালে নিয়ে এসেছিল সফরকারীরা। জয় পেতে বৃষ্টি থামার পর করতে হতো মাত্র ১৪৬ রান, তখনও স্মিথ- হেড মাঠে। এই পরিস্থিতিতে বৃষ্টি শেষে নাটকীয় কিছুর অপেক্ষাতেই ছিল বেন স্টোকসের দল। স্টুয়ার্ট ব্রডের বিদায় রাঙাতে সেটা করে দেখাতে হতো তার সতীর্থদের।

এর আগে, ওভাল টেস্টের শেষ দিনে অবশ্য ইনিংসটাকে লম্বা করতে পারেননি দুই অজি ওপেনার ওয়ার্নার ও খাজা। এরপর লাবুশেনকে দ্রুত ফিরিয়ে দারুণ কিছুর সম্ভাবনা জাগিয়ে তোলে ইংলিশ বোলররা। তবে সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি স্মিথ ও ট্রাভিস হেড। দুজনে ফের ঘুরে দাঁড়ায় সফরকারীরা। জয়ের ব্যবধান ১৪৬ রানে এনে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দুজনে।

এর পর ম্যাচ শুরু হলে ৩০ রানের ব্যবধানে ৫ ব্যাটারকে ফিরিয়ে ম্যাচ নিজেদের দিকে হেলায় ইংল্যান্ড। টেলেন্ডার মার্ফিকে নিয়ে লড়াই চালিয়ে যান অ্যালেক্স ক্যারি। তবে সেই লড়াই টিকতে পারেনি ব্রডের কাছে। অজিদের শেষ দুই উইকেট নিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটা জয় রাঙিয়ে রেখে গেলেন ব্রড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা