× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ার জয়ে বাধা ওভালের বৃষ্টি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৯:৫৫ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ২০:১৪ পিএম

অস্ট্রেলিয়ার জয়ে বাধা ওভালের বৃষ্টি

অ্যাশেজ সিরিজ নিশ্চিত করতে ওভাল টেস্টের চতুর্থ দিনেই কাজটা হাতের মুঠোই নিয়ে এসেছিল সফরকারী অস্ট্রেলিয়ার দুই ওপেনার। পরে বৃষ্টি এসে থামায় তাদের। পঞ্চম দিনে নেমে অবশ্য ইনিংসটাকে লম্বা করতে পারেননি কেউই। এরপর স্মিথ ও ট্রাভিস হেডে ফের ঘুরে দাঁড়ায় সফরকারীরা। জয়ের ব্যবধান ১৪৬ রানে এনে মধাহ্নভোজের বিরতিতে যায় দুজন। স্বস্তিতেই ছিল অজিরা। তবে এর পরপরই শুরু হয় বৃষ্টি। যা ক্রমেই শঙ্কা বাড়িয়ে তুলছে অজিদের।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মধাহ্নভোজ পর্যন্ত ৩ উইকেট খরচায় স্কোর বোর্ডে ২৩৮ রান যোগ করেছে সফরকারীরা। স্মিথ অপরাজিত আছেন ৪০ রানে। অন্য প্রান্তে তাকে ৩১ রানে সঙ্গ দিচ্ছেন হেড।

এর আগে অবশ্য ম্যানচেস্টার টেস্ট বৃষ্টিতে ভেস্তে গেছে। সেই টেস্টে জয়ের ভিত গড়েও শেষ পর্যন্ত জয় পায়নি স্বাগতিক ইংল্যান্ড। যার ফলে সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বেন স্টোকসের দলের সামনে। অন্যদিকে বৃষ্টিতে ম্যাচ ড্র হলেও সিরিজ নিয়ে ভাবতে হচ্ছে না প্যাট কামিন্সদের। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় অ্যাশেজ জয় নিশ্চিত হয়ে যাবে তাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা