প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১১:২১ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১২:৩৪ পিএম
প্রাক-মৌসুমে প্রীতি ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। দক্ষিণ কোরিয়ার সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে হেরে গেছে উয়েফার বর্তমান চ্যাম্পিয়নরা।
সিউলে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে ম্যাচ। এক ঘণ্টার বেশি সময় পার হলেও গোলের দেখা পায়নি কোনো দল। পূর্ণশক্তির দল নিয়েই শুরুর একাদশ সাজিয়েছিল সিমিওনে-গার্দিওলা। প্রথমার্ধটা গোলশূন্য স্কোর নিয়ে বিরতিতে যায় তারা।
আরও পড়ুন : লঙ্কান লিগে তাওহিদের ফিফটি, জিতল দল
তবে ৬৬ মিনিটে মেমফিসের গোলে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। অ্যাঞ্জেল কোরেয়ার বাড়িয়ে দেওয়া বল সিটির জালে জড়ান তিনি। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ানিক ক্যারাস্কো। পেনাল্টি এলাকা থেকে সেকেন্ড যোগ করেন ইয়ানিক ক্যারাস্কো।
৮৫ মিনিটে ম্যানসিটির হয়ে ১ গোল শোধ করেন রুবেন দিয়াজ। শেষাবধি হার এড়াতে পারেনি ট্রেবলজয়ী সিটি। প্রাক-মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেল তারা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন জয়ে খুশি অ্যাথলেটিকো কোচ সিমিওনে, ‘চাপমুক্ত হয়ে স্বাভাবিক খেলাটাই খেলেছি। এ খেলাই আমাদের প্রশান্তি দিচ্ছে।’