× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ার জয়ের পথে বৃষ্টির চোখ রাঙানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২৩:৩৮ পিএম

অস্ট্রেলিয়ার জয়ের পথে বৃষ্টির চোখ রাঙানি

বৃষ্টি গিলে খেয়েছিল ম্যানচেস্টার টেস্ট। জয়ের পথে থাকা ইংল্যান্ডকে ভাগ করতে হয়েছিল ম্যাচের ফল। ওভাল টেস্টও  এগুচ্ছে সে পথে। জয়ের ভিত গড়েও শঙ্কায় সফরকারী অস্ট্রেলিয়া। বৃষ্টিতে খেলা শেষ করা যাবে তো। অবশ্য বল মাঠে না গড়ালেও সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে অজিদের। পাঁচ ম্যাচের শেষটির ফল আসার আগ পর্যন্ত ২-১ এ এগিয়ে সফরকারীরা।

অবশ্য ম্যাচ মাঠে গড়াক এটাই চাওয়া থাকবে অস্ট্রেলিয়ার।  কেননা সিরিজ জয়ের কাজটা সহজ করে রেখেছেন সফরকারীদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে দুজনের ১৩৫ রানের ওপেনিং জুটিতে ইংল্যান্ডের ছোড়া ৩৮৪ রানের লক্ষ্যে সঠিক পথেই আছে প্যাট কামিন্সের দল। জয় থেকে ২৪৯ রান দূরে অজিরা। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলেও সিরিজ জয় নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। 

চতুর্থ দিনে আগের দিনের ৩৮৯ রানের সঙ্গে মাত্র ৬ রান যোগ করে থামে স্বাগতিকরা। তাতেই ৩৮৪ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায় অজিদের সামনে। সেই লক্ষ্যে অবশ্য ঘাবড়ে যাননি অজিদের দুই ওপেনার। দুজনেই দারুণ সাবলীল ব্যাট করে গেছেন। সময়ের সঙ্গে চাপে ফেলেছেন ইংল্যান্ড বোলারদের। পাল্টা চাপে ফেলার চেষ্টা চালিয়েও খুব বেশি সুবিধা করতে পারেননি ইংল্যান্ডের বোলাররা। পরিণত ব্যাটে অজিদের স্বপ্নবাজ করছেন দুজনে।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩৮ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ১৩৫ রান জমা করেছেন দুজনে। ৯৯ বলে ৫৮ রানে ক্রিজে আছেন ওয়ার্নার। অন্য প্রান্তে ১৩০ বল মোকাবিলা করে ৬৯ রানে তাকে সঙ্গ দিচ্ছেন খাজা। এরপর বৃষ্টি আর না থামলে শেষ হয় দিনের খেলা। পঞ্চম দিনে বৃষ্টি আর না হলে ফের ব্যাট হাতে মাঠে নামবেন দুজনে। আর সেখানে বড় কোনো নাটকীয়তা না দেখলে অ্যাশেজ জয় খুব একটা কঠিন হওয়ার কথা নয় অজিদের। এদিকে সিরিজে সমতা টানতে শেষ ম্যাচটি জয়ের বিকল্প নেই ইংল্যান্ডেরও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা