× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টে রিজার্ভ ডে চায় ইসিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২১:৩৫ পিএম

টেস্টে রিজার্ভ ডে চায় ইসিবি

ম্যানচেস্টারে সবকিছু পক্ষে ছিল ইংল্যান্ডের, চূড়ান্ত বাগড়া দিয়েছে বৃষ্টি। অ্যাশেজের চতুর্থ টেস্টে ফল নিজেদের পক্ষে আনতে পারলে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে পারত ইংলিশরা। কিন্তু তা হয়নি, টেস্টের শেষ দুদিনে খেলা হয়েছে মোটে ৩০ ওভার। শেষ পর্যন্ত নাগালে থাকা জয় হাতছাড়া হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন সিরিজ সমতা করার চ্যালেঞ্জ। 

আরও পড়ুন - মেসির নতুন উদযাপন

ইংলিশদের রাগ কিংবা ক্ষোভ মূলত সেখানেই। এমন টেস্ট জিততে না পারায় এবার রিজার্ভ ডে রাখার কথা ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার জন্য আইসিসির কাছে তারা আবেদনও করবে।

ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন বিবিসি রেডিও ৪-এর অনুষ্ঠানে বলেন, ‘বিতর্ক হওয়া দরকার। আমি তো আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের সঙ্গে নিশ্চিতভাবেই কথা বলব শুধু এটা বোঝাতে যে, টেস্ট ক্রিকেটের জন্য ইংল্যান্ড কী করেছে। রিজার্ভ ডে বৃহৎ আলোচনার অংশ। ম্যানচেস্টার টেস্টে যেমন অদ্ভুত পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে, এতে সূচির আরও নমনীয়তা নিশ্চিত করতে হবে। তবে এর জন্য আমাদের আলোচনায় বসা দরকার।’

নিজের কথার পিঠে যুক্তিও টেনেছেন থম্পসন, ‘বিনোদনমূলক ব্যবসায় কাজ করি আমরা। মানুষকে আনন্দ দেওয়া লক্ষ্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভ ডে রাখাটা ভালো আইডিয়া। তবে সেটা প্রতিটি টেস্টেই রাখা দরকার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা