প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৩:১৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৬:৪০ পিএম
এক ওভারে ছয় ছক্কা মেরেছেন রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিংহেরা। কিন্তু এক ওভারে সাত ছক্কা! এমনটাই ঘটেছে কাবুল প্রিমিয়ার লিগে। মেরেছেন আফগান ব্যাটার সেদিকুল্লা আতাল। এক ওভারে এসেছে ৪৮ রান। শতরানও করেছেন আতাল।
আমিরের ওভারের আগে ৪৩ বলে ৭১ রানে খেলছিলেন আতাল। ওভার শেষে তার রান দাঁড়ায় মাত্র ৪৯ বলে ১১৩। এক ওভারে ৪৮ রান দেওয়ার পরে হতাশায় ডুবে যান আমির। স্কোর বোর্ডে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে শাহিন হান্টার। জবাবে ১২১ রানেই গুটিয়ে যায় আবাসিন ডিফেন্ডার। ৯২ রানে ম্য়াচ হারতে হয় তাদের।