× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি লিগের ব্যাপারে সতর্ক হতে বললেন গার্দিওলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১১:১৯ এএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১১:৪৯ এএম

সৌদি লিগের ব্যাপারে সতর্ক হতে বললেন গার্দিওলা

গত জানুয়ারিতে সৌদি প্রো লিগে নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকে ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো খেলোয়াড়ের তালিকায় জুড়েছে বড় বড় নাম। করিম বেনজেমা, হেন্ডারসন ও রবার্তো ফিরমিনো ইতোমধ্যে চুক্তিও সেরে ফেলেছেন। আসছে দিনেও আরও তারকাকে পাখির চোখ করেছে সৌদি ক্লাবগুলো। পুরো বিষয়টিকে হুমকির মনে না করলেও ইউরোপের ক্লাবগুলোকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন পেপ গার্দিওলা।

ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা ৫২ বর্ষী কোচ বলেছেন, ‘ভবিষ্যতে আরও সেরা মানের খেলোয়াড় সৌদিতে যাবে। এজন্য ক্লাবগুলোর সতর্ক হওয়া দরকার যে, কী ঘটতে চলেছে।’ সিটিজেনদের তারকা রিয়াদ মাহরেজও যোগ দিয়েছেন আল আহলিতে। তার ব্যাপারে পেপ বলেছেন, ‘রিয়াদ মাহরেজ অবিশ্বাস্য প্রস্তাব পেয়েছে। এ কারণে আমরা ওকে ‘যেয়ো না’ বলতে পারিনি। সৌদি লিগ দলবদলের বাজার একেবারে বদলে দিয়েছে।’

ক্রমেই সৌদি লিগ শক্তিশালী হয়ে উঠছে বলে মত গার্দিওলার, ‘এখানে হুমকি বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে বাস্তবতা। ওরা (সৌদি আরব) শক্তিশালী একটা লিগ তৈরি করতে চাচ্ছে। এখন পর্যন্ত যে লিগ করেছে, সেটা তারা পারবেও। প্রিমিয়ার লিগ অন্যদের তুলনায় বেশি খরচ করতে পারে। কারণ, এর সম্প্রচার এবং পৃষ্ঠপোষকদের থেকে আয় বেশি। এখন সৌদি লিগ, আমি জানি না, এটা কত দিন টিকে থাকবে। তবে মনে হচ্ছে টিকে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা