× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম আফ্রো টি-টেন লিগ

জিম আফ্রোতে চ্যাম্পিয়ন ডারবান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১০:৫১ এএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৬:৩৩ পিএম

জিম আফ্রোতে চ্যাম্পিয়ন ডারবান

জিম আফ্রো টি-টেন লিগের কোয়ালিফায়ারে মুশফিকুর রহিম নেমেছিলেন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে। ইউসুফ পাঠানের সঙ্গে চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ফাইনালে তুলেছিলেন জোহানেসবার্গ বাফেলোসকে। ফাইনালে অবশ্য বাংলাদেশের তারকা ব্যাটার ছিলেন না। দলও এবার পারেনি। প্রথমবার শিরোপার খুব কাছে গিয়ে ডারবান কালান্দার্সের বিপক্ষে হারতে হয়েছে বড় ব্যবধানে।

শিরোপার ফয়সালার ম্যাচে হারারেতে বাফেলোসদের বিপক্ষে শেষ ওভারের ক্যামিওতে চ্যাম্পিয়ন বনেছে ক্রেইগ আরভিনের দল। ফাইনালে ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে ডারবান। 

শনিবার ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় জোবার্গ। মোহাম্মদ হাফিজ ও টম বেন্টনের ব্যাটে বড় সংগ্রহের ভিত গড়ে বাফেলোস। শেষ দিকে ইউসুফ পাঠান ও রবি বুপারার ব্যাটে নির্ধারিত ১০ ওভারে ১২৭ রানের সংগ্রহ পায় জোহানেসবার্গ। 

জবাবে দাপুটে শুরু পায় ডারবান। মোহাম্মদ হাফিজের করা প্রথম ওভারে মাত্র ৬ রান আসলেও দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির ওপর চাড়াও হয় ওপেনার টিম সেইফার্ট। ২৩ রান তোলার পর তৃতীয় ওভারে পাকিস্তানি পেসার উসমান সেনওয়ারির বলে সাজঘরে ফেরেন সেইফার্টকে। তবে আন্দ্রে ফ্লেচার ও আসিফ আলীকে সঙ্গে নিয়ে ৪ বলে হাতে রেখেই বিধ্বংসী ইনিংসে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাই। ২২ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।

দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন আফগান ব্যাটার জাজাই। টুর্নামেন্ট সেরা হন মারকুটে ব্যাটার টিম সেইফার্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা