প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ২১:৪৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ০০:৫১ এএম
ক্রীড়াঙ্গনে প্রায়ই প্রতিবাদ জানানোর ঘটনা ঘটে। বৈশ্বিক কোনো আসর হলেই ক্রীড়াবিদরা পেয়ে যান মনের ক্ষোভটা উগরে দেওয়ার মোক্ষম সুযোগ। যেমনটা হচ্ছে এবারের নারী ফুটবল বিশ্বকাপে। প্রতিবাদটা জানিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররা। এখন পর্যন্ত টুর্নামেন্টের ‘ই’ গ্রুপে দুটি ম্যাচ খেলেছেন মার্কিন কন্যারা। বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে দুটি ম্যাচেই প্রতিবাদ জানিয়েছেন তারা।
আরও পড়ুন : ইত্তিহাদে রাজকীয় অভিষেক বেনজেমার
জাতীয় সংগীত না পেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররা। যার শুরু তাদের প্রথম ম্যাচ থেকে। ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে দেশটির ৬ ফুটবলার জাতীয় সংগীতের সঙ্গে গলা মেলাননি।
নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন অ্যান্ডি সুলিভান, সোফিয়া স্মিথ, নাওমি গিরমা, এমিলি ফক্স, ট্রিনিটি রডম্যান ও ক্রিস্টাল ডান। জাতীয় সংগীত বাজার সময় বুকে হাত না রেখে ঠায় দাঁড়িয়ে ছিলেন তারা ছয়জন।
এ ম্যাচে ছয় ফুটবলার জাতীয় সংগীতের মিউজিকের সঙ্গে গলা মেলাননি। যে কারণে সমালোচনার বিষাক্ত তীরে বিদ্ধ হচ্ছেন প্রতিবাদ জানানো খেলোয়াড়রা।
তবে সবাই যে মার্কিন নারী ফুটবলারদের এই প্রতিবাদের নিন্দা করছেন; তা কিন্তু নয়। প্রতিবাদ জানিয়ে তারা পাশে পেয়েছেন ক্রীড়াঙ্গনের এক মহাতারকাকে। তিনি আর কেউ নন, চেক বংশোদ্ভূত মার্কিন টেনিস লিজেন্ড মার্টিনা নাভ্রাতিলোভা।