× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুসকেটস তাকিয়েই বুঝে ফেলেন মেসি কী চান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১৮:১৩ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১৮:১৪ পিএম

বুসকেটস তাকিয়েই বুঝে ফেলেন মেসি কী চান

দীর্ঘ সময় বার্সার জার্সিতে মাঠে নেমেছেন মেসি ও বুসকেটস। মাঝে ক্ষণিকের দূরত্বে বুঝতে পেরেছেন একে অন্যের প্রতি টান। তবে সেই দূরত্বটাকে খুব বেশি বাড়তে দেননি তারা। দুজনের চাওয়া আর মিয়ামির আগ্রহে ফের এক হয়েছেন তারা। দুজনের রসায়নের ছাপ পড়ছে মাঠের ফুটবলেও। সবশেষ আটলান্টার বিপক্ষে ৪-০ গোলে মিয়ামির জয়ের ম্যাচে মাঝমাঠ থেকে মেসির উদ্দেশে ক্রস বাড়িয়ে দেন বুসকেটস। বল লুফে নিয়ে জোড়া গোল আদায় করেন মেসি। দুজনের এই রসায়নটা যে বেশ পুরোনো- ম্যাচ শেষে সেটি জানিয়েছেন বুসকেটসও।

আরও পড়ুন - টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কাটল পাপুয়া নিউগিনি

বুসকেটস বলেন, ‘আমি সত্যিই লিওর (মেসির) সঙ্গে আবার একত্রে খেলার অপেক্ষায় ছিলাম। বার্সেলোনায় এত বছর একত্রে খেলার কারণে সবকিছু অনেক সহজ হয়ে যায়, আমরা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারি, সে কীভাবে তার শরীর রাখবে এবং আমি আমারটা রাখব। আশা করি সব সময় আমাদের যে রসায়ন ছিল তার সদ্ব্যবহার মিয়ামিতেও করতে পারব।’

বার্সা ছাড়ার পর পিএসজিতে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছিল মেসিকে। তবে মিয়ামিতে সেটি হয়নি। বিষয়টি নিয়ে বুসকেটস বলেন, ‘লিও বিশ্বের সেরা খেলোয়াড়, সবচেয়ে ভারসাম্যপূর্ণ। তবে এটা সত্যি মানিয়ে নিতে সবারই কিছু সময় লাগে। তবে এবার সে অল্প সময়ে এটা করতে পেরেছে। আমি আশা করি গোল ও অ্যাসিস্টের জন্য সে সেরাটা করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা