× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোয়ালিফায়ারে মুশফিকের বাফালোর্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১২:০৩ পিএম

কোয়ালিফায়ারে মুশফিকের বাফালোর্স

জিম আফ্রো টিন-টেন লিগে ফাইনালের পথে মুশফিকুর রহিমের দল জোহানেসবার্গ বাফেলোস। কোয়ালিফায়ার নিশ্চিতের ম্যাচে হারারে হ্যারিকেন্সের বিপক্ষে ২২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাফেলোস। এদিন অবশ্য ব্যাট করতে নামতে হয়নি ২২ গজে দারুণ সময় পার করা মুশফিকুর রহিমকে।  

হারারেতে এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৮১ রান জমা করে হারিকেন্স। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান আসে মোহম্মদ নবির ব্যাট থেকে। বাফালোর্স বোলারদের মধ্যে হারিকেন্সের দুটি করে উইকেট তুলেছেন নূর আহমেদ ও মোহাম্মদ হাফিজ।

মাঝারি লক্ষ্যে বাফালোর্স ওপেনার হাফিস দ্রুত ফিরলেও দলকে চাপে পড়তে দেননি টম বান্টন ও উইল স্মিড। দু’জনে অপরাজিত থেকে ২২ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন। এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বাফালোর্স। জয়ের পথে ১৪ বলে ২৮ রান আসে বান্টনের ব্যাট থেকে। ১৯ বলে ৪৪ রান করেন স্মিড।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ারে ডারবানের মুখোমুখি হবে বাফেলোস। এই ম্যাচ জিতলেই ফাইনালে চলে যাবে তারা। আর হেরে গেলে এলিমিনেটরে জয় পাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে বাংলাদেশ সময় রাত ১১টায় আবারও মাঠে নামবেন মুশফিকরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা