× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওভাল টেস্টের প্রথম দিনটা অস্ট্রেলিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ২৩:৫৬ পিএম

ওভাল টেস্টের প্রথম দিনটা অস্ট্রেলিয়ার

ওভালে অ্যাশেজের সিরিজ নির্ধারণী শেষ টেস্টে বল হাতে দাপট দেখানোর পর ব্যাট হাতেও রঙিন দিন পার করেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ বাগিয়ে নিতে ওভালে শুরুর কাজটা বেশ ভালোভাবে সেরে রাখেছে অজিরা। স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে ২৮৩ রানেই সবকটি উইকেট তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল। এরপর শেষ বিকেলে ২৫ ওভার ব্যাট করে ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৬১ রান জমা করেছে সফরকারীরা। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে ২২২ রানে।

পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের শেষটিতে ওভালে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা অবশ্য মন্দ হয়নি স্বাগতিকদের। দলীয় ৬২ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ১১ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর মঈন আলিকে নিয়ে হাল ধরেন হ্যারি ব্রুকস। দুজনের ব্যাটে প্রতিরোধ গড়েছিল স্বাগতিকরা। তবে চতুর্থ উইকেট জুটিতে ১১১ রান যোগ করার পর মারফির বলে স্টাম্প ভাঙে মঈনের। এরপর ব্রুকসকে সঙ্গ দিতে পারেননি স্টোকস ও বেয়ারস্টো।

বাজবল খেলে রানের চাকা ঠিকই সচল রেখেছিলেন ব্রুকস। ছিলেন সেঞ্চুরির পথে। তবে স্টার্কের বলে স্মিথের হাতে থামতে হয় তাকে। সাজঘরে ফেরার আগে ৯১ বলে ২ ছয় ও ১১ চারে ৮৫ রান করেছেন এই ব্যাটার।

স্বীকৃত ব্যাটারদের সবাই আউট হলেও দলকে শক্ত অবস্থানে দাঁড় করাতে চেষ্টা চালায় মার্ক উড ও ক্রিস ওকস। তবে চা বিরতির পর আর লড়াই করতে পারেনি তারা। গুটিয়ে যায় ২৮৩ রানে।

এরপর ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার। দারুন শুরু পেলেও ইনিংসটাকে লম্বা করতে পারেননি ডেভিড ওয়ার্নার। ২৪ রান করে ফিরতে হয় তাকে। পরে লাবুশেনকে নিয়ে দিনের খেলা শেষ করেন উসমান খাজা। খাজা দ্বিতীয় দিনে ২৬ রানে ব্যাট করতে নামবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা