প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২ ১৫:৪৯ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২২ ১৯:৪৭ পিএম
নারী এশিয়া কাপ ক্রিকেটে অভিষেক ম্যাচেই মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৩০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে মাঠে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া।
ইনিংসের ষষ্ঠ আর নিজের তৃতীয় ওভারে এসে হ্যাটট্রিকের দেখা পান তৃষ্ণা।
ওভারের দ্বিতীয় বলে ফাহিমা বোল্ড করেন উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে, পরের বলে এলবিডব্লিউ ম্যাস এলিসা। তার পরের বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন বাহাতি এই পেসার।
প্রবা/আরএম/এসআর