× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস্তবতা মেনে এমবাপেকে চায় না চেলসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ২০:৫০ পিএম

বাস্তবতা মেনে এমবাপেকে চায় না চেলসি

কিলিয়ান এমবাপের সামনে যেন তিনটা পথ— ঝামেলা মিটিয়ে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন, আল হিলালের রেকর্ড অর্থের প্রস্তাব মেনে নেওয়া অথবা রিয়াল মাদ্রিদে যাওয়ার অপেক্ষা করা। ফ্রান্সের বিশ্বকাপজয়ীকে নিয়ে টানাটানিরও যেন শেষ নেই। আল হিলাল, পিএসজি, রিয়াল মাদ্রিদ, এই তিন ক্লাব ছাড়াও আসছে দুটি ক্লাবের নাম— বার্সেলোনা এবং চেলসি। বার্সা অবশ্য নাকজ করেই দিয়েছে। এবার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে চেলসিও।

এমবাপের সাবেক বস মাউরিসিও পচেত্তিনো এখন চেলসির কোচ। ব্লুজদের ডেরায় আসবেন এমবাপে, এমন একটি কথার গ্রহণযোগ্যতাও তাই ছিল। তবে খোদ পচেত্তিনো বলেছেন, চেলসির বর্তমান বাস্তবতায় তারা ফ্রেঞ্চতারকার দিকে কথা বাড়াতে পারছেন না।

পচেত্তিনো বলেছেন, ‘খুব সুক্ষ্ম একটা অবস্থা চলছে, প্যারিস তাকে আরও রাখতে চায়। অন্যকিছু নিয়ে বলার নেই। আমরা আমাদের বাস্তবতা মেনে কাজ করছি, এটা অনেক ভিন্ন। তাদের সমর্থন দেওয়া ছাড়া আমার কিছু বলার নেই।’

খোদ এমবাপেরও আপাতত কোনো একটিও ঠিকঠাক হচ্ছে না। নানা অসঙ্গতিতে প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়ানো হচ্ছে না। সৌদি প্রো লিগের ক্লাবের চোখধাঁধানো প্রস্তাবও মানা হচ্ছে না। এবং তার মাদ্রিদে যাওয়াও গেছে আটকে। তবে গত কয়েক মৌসুমের মতো এবারও দলবদলের বাজারে খবরের খোরাক জুগিয়ে যাচ্ছেন পিএসজির স্ট্রাইকার।

আরও পড়ুন :

বাজার আদপে গরমই বলতে হবে। এমবাপেকে পেতে চায় তিন ক্লাব, কিন্তু খোদ এমবাপে চাইছেন কী? প্রশ্ন যখন জমছে তখন যেন হাসিতেই উড়িয়ে দিচ্ছেন এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার জানিয়েছেন, পিএসজিতে থেকে তার কোনো লাভই হচ্ছে না। ২০২৪ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটির সঙ্গে তার চুক্তি। সেটি শেষ করে যেতে পারলে আখেরে লাভ পুরোটা। 

এখন ব্যাপার হলো, চুক্তির শেষে যদি এমবাপে ক্লাব ছাড়েন তাহলে এক টাকাও পাবে না পিএসজি। তাই এই মৌসুমেই এমবাপেকে বেচে দিতে চাইছিল তারা— যদি কিছু টাকা পাওয়া যায়! কিন্তু সেটাও হচ্ছে না। আগামী বছর ফ্রি এজেন্ট হয়ে রিয়ালে যেতে চান এমবাপে, তাতে পিএসজি তারকার লাভ দুটি দিক থেকে। রিয়াল যেহেতু খরচাপাতি ছাড়া তাকে পেয়ে যাবে, তাই মোটা অঙ্কের বেতন দিতে কার্পণ্য করবে না।

অন্যটি হচ্ছে পিএসজি থেকেও চুক্তি অনুযায়ী পাবেন বোনাস। তাতে সবদিক থেকেই লোকসান গুনবে পিএসজি। সেই শতকোটি টাকার লোকসান এড়াতে হাজারকোটি টাকার ফন্দি এঁটেছিল পিএসজি। ফ্রেঞ্চ স্ট্রাইকারকে ১০ বছরের অবিশ্বাস্য প্রস্তাব দিয়েও যখন হচ্ছিল না, তখন তাকে বেচে দিতে চায় ফ্রান্সের চ্যাম্পিয়নরা। আল হিলালের সঙ্গে কথাও নাকি এগিয়ে রেখেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা