× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভনের মতে, ওভালে অবসর নিচ্ছেন দুই অজি তারকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৩:৫৫ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৪:১২ পিএম

ভনের মতে, ওভালে অবসর নিচ্ছেন দুই অজি তারকা

বৃষ্টির কারণে অ্যাশেজের চতুর্থ টেস্টটি ড্র’ হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিক ইংল্যান্ডের। ২৭ জুলাই ওভালে মাঠে নামার আগে সেই প্রস্তুতিই নিচ্ছে দলটি। তবে ম্যাচ শুরুর আগেই বোমা ফাটিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, এটিই হতে যাচ্ছে দুই অজি কিংবদন্তি ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের শেষ টেস্ট।

গত মাসেই ওয়ার্নার জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে অবসর বলতে চান তিনি। তবে টেস্টে অবশ্য সময়টা কিছুতেই ভালো কাটছে না তার। অ্যাশেজে নিয়মিত ব্যর্থতার ছাপ রাখছেন তিনি। ফলে আগামী বছর পর্যন্ত তাকে টেনে নেওয়ার কোনো মানে হয় না। অন্যদিকে স্টিভেন স্মিথও একই টেস্টে অবসর নিবেন বলে বিশ্বাস করেন তিনি।

আরও পড়ুন: 

ফক্স ক্রিকেটে ভন বলেন, ‘ম্যানচেস্টার টেস্ট শুরুর আগেও তাদের নিয়ে কানাঘুষা ছিল... আমি জানি না সাংবাদিকরা এই ফিসফিসানিটা কোথায় পাচ্ছে, তবে আমার মনে হয়, ওয়ার্নার যদি ওভালে খেলেন, তাহলে সম্ভবত এটাই হবে তার শেষ টেস্ট। স্মিথ সম্পর্কেও বেশ জোরালো গুঞ্জন আছে যে অস্ট্রেলিয়ার হয়ে এটিই হতে পারে তার শেষবারের মতো টেস্টে মাঠে নামা। এটি লোকেদের কথা নয়, প্রেস বক্সের আলোচনা ছিল এটি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা