× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদো নয় মেসি সেরা : নাদাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৩:৩৭ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৭:৩৪ পিএম

রোনালদো নয় মেসি সেরা : নাদাল

যুগের পর যুগ পেরিয়ে গেলেও মেলেনি ‘কে সেরা’ প্রশ্নের উত্তর। এমন জিজ্ঞাসা নতুন কিছুও নয়। আদৌ প্রশ্নটির উত্তর মেলাও হয়তো অসম্ভব! সর্বকালের সেরা কে, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? বহুল আলোচিত কিংবা বিতর্কিত প্রশ্নটি শুনেছিলেন রাফায়েল নাদাল। টেনিস কিংবদন্তি সেরা হিসেবে বেছে নিয়েছেন মেসিকে, কিন্তু একটু কৌশলী হয়ে।

আরও পড়ুন : আল হিলালের রাডারে বার্সা সুপারস্টার

মেসি-রোনালদোর বয়সের পার্থক্য ২৮ মাসের। ফুটবলে দুজনে এগিয়েছেন সমান তালে, দেশকে নিজেদের ক্লাবকে জিতিয়েছেন, নিজেরাও জিতেছেন। সর্বকালের সেরা তারকাদের কাতারে যাওয়া দুজনের মধ্যে মেসিকে বেছে নিলেও রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদ পছন্দ বলে জানিয়েছেন নাদাল।

চোটের কারণে নাদাল এখন টেনিস কোর্টের বাইরে। ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী তারকা ছুটি কাটাতে গ্রিসে গিয়েছিলেন। সেখানে দিয়েছেন সহজ স্বীকারোক্তি, ‘আমার দৃষ্টিতে রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। তবে আমি রিয়াল মাদ্রিদের ভক্ত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা