প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৩:৩০ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৭:৩৫ পিএম
অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে মিয়ামিতে নিয়ে আসা যেন সার্থকতা পেল ডেভিড বেকহ্যামের। এমন দিনটি উদযাপন না করে উপায় কী।
আরও পড়ুন : আল হিলালের রাডারে বার্সা সুপারস্টার
ক্লাবটির মালিক ডেভিড বেকহ্যামও দিনটি উদযাপন করেছেন নাচে গানে। সেই উদযাপনেই পুনরুজ্জীবিত হয়েছে তার সহধর্মিণী ভিক্টোরিয়া বেকহ্যামের ১৯৯৪ সালে তৈরি করা ব্র্যান্ড স্পাইস গার্ল।
বিশেষ এই দিনটি উপভোগ করেই কাটিয়েছেন তারকা দম্পতি। ম্যাচের পর বন্ধুদের নিয়ে একটি পার্টি আয়োজন করেন বেকহ্যাম। যেখানে তাদের দুজনকেই বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। ওই পার্টিতে স্পাইস গার্লসের বিখ্যাত গান ‘সে ইউ উইল বি দিয়ার’গানটি গেয়েছেন তার সহধর্মিণী ভিক্টোরিয়া।
সেই গানে নাচতে দেখা গেছে বেকহ্যামকে। দুজনই যেন কিছু সময়ের জন্য ফিরে গিয়েছিলেন নিজেদের অতীতে। ভিক্টোরিয়া গান করার সময় মুগ্ধতা নিয়ে তার দিকে তাকিয়ে ছিলেন বেকহ্যাম।