× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল হিলালের রাডারে বার্সা সুপারস্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৩:১৩ পিএম

আল হিলালের রাডারে বার্সা সুপারস্টার

চলতি দলবদলের বাজারে একের পর এক চমক দেখাচ্ছে সৌদি আরবের ক্লাবগুলো। পাল্লা দিয়ে তারকা ফুটবলারদের দলে ভেড়াতে মাঠে নেমেছে ক্লাবগুলো। পিছিয়ে থাকতে চায় না আল হিলালও। সেরা সব তারকাদের দলে ভেড়াতে কাজ চালিয়ে যাচ্ছে ক্লাবটি। কদিন আগেও মেসিকে দলে ভেড়াতে লোভনীয় প্রস্তাব দিয়েছিল। এখন এমবাপ্পেকে দলে টানতে কাজ চালিয়ে যাচ্ছে তারা। সঙ্গে পরিকল্পনা এগিয়ে রাখছে আগামী ২০২৪ দলবদল নিয়েও। আর সেই পরিকল্পনাতেই ক্লাবটির রাডারে আছে বার্সেলোনা সুপারস্টার রবার্ট লেভান্ডোভস্কি।

সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রো লিগের অন্যতম জায়ান্ট আল হিলাল রবার্ট লেভান্ডোভস্কির উপর নজর রেখেছে। আগামী মৌসুমের শেষে ক্লাবটি বার্সেলোনা স্ট্রাইকারকে টার্গেট করবে বলে ধারণা করা হচ্ছে।

যদিও বার্সাতে বেশ ভালোই আছেন লেভা। অভিষেক মৌসুমেই বার্সাকে সাফল্য এনে দিয়েছেন এই পোলিশ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩টির বেশি গোল করে ২০১৯ সালের পর প্রথমবারের মতো বার্সাকে লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। সঙ্গে স্প্যানিশ সুপারকোপা জেতাতেও রেখেছেন বড় ভূমিকা। ক্লাবটির সঙ্গে লেভার চুক্তিটা আগামী ২০২৬ সাল পর্যন্ত। সেটি শেষ করার ব্যাপারে আশাবাদী লেভা।

তবে বার্সা অবশ্য লেভার জায়গায় এখন থেকেই ব্রাজিলিয়ান তরুণ ভিটোর রোকিউতে ইনভেস্ট করতে শুরু করেছে। সদ্যই এই তরুণকে দলে ভিড়িয়েছে দলটি। আক্রমণভাগে পরিণত ফুটবলার হিসেবে এই ব্রাজিলিয়ানকে তৈরি করতে চায় জাভি হার্নান্দেজ। সেটি হয়ে গেলে অবশ্য লেভাকে বিক্রি করতে আপত্তি নেই তাদের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা